ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে ইউপি সদস্য নিহত,আহত-২, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

শহিদুল ইসলাম, ঝিনাইদহ :
  • আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১১৩ বার পঠিত

শহিদুল ইসলাম- ঝিনাইদহঃ

১৬ই অক্টোবর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে হাবিবুর রহমান রিপন (৪৪) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা।

এসময় আহত হয়েছেন আরও দুইজন এবং চারজনের বাড়িঘর ভাংচুর-লুটপাট করা হয়েছে। আহতরা হলেন, রাশিদুর রহমান রাসেল ও কাজী আমিনুর রহমান। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) রাত আড়াই টার দিকে আবাইপুর বাজারের পাশে ওয়াপদা’র সামনে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে তিন টার দিকে তিনি মারা যান। নিহত হাবিবুর রহমান রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের মীন গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মাস্টারের ছেলে। এঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা সহ সর্বদা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে ইউপি সদস্য নিহত,আহত-২, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩