ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন আহত ৩

শহিদুল ইসলাম -মহেশপুর (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ২৬৪ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর দরগা নামক স্থানে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, এসময় আরও ৩জন আহত হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় মহেশপুর হতে কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি ঝিনাইদহে আদালতে যাচ্ছিলো।

ভালাইপুর দরগা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও পান্তাপাড়া গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫) ঘটনাস্থলেই মারা যায়।

অপর দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চারু ব্যাপারীর ছেলে কালাম মারা যায়।এ ছাড়া ঘটনায় একই গ্রামের চারু ব্যাপারীর ছেলে কালু, সেলিম ও ঘুগরী গ্রামের সোরাব আলীর স্ত্রী তাসলিমা খাতুন গুরুতর ভাবে আহত হয়।

এলাকাবাসী আহত ৩জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে যশোর সদর হাসপালে রেফার্ড করা হয়।

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন আহত ৩

আপডেট সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪