ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে পিকআপ ড্রাইভার নিহত

শহিদুল ইসলাম- ঝিনাইদহ:
  • আপডেট সময় : ০৪:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২০০ বার পঠিত

৪ অক্টোবর সকালে ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান। বুধবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ আমবাগান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর থানার কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝুড়ি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোরে দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছে।

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে পিকআপ ড্রাইভার নিহত

আপডেট সময় : ০৪:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩