ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঝিনাইগাতীতে কূপ খননে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু: নি*হ*ত দুই পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ১১:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১০৪ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কূপ খনন করতে নেমে গভীর কূপে শ্বাসরুদ্ধ হয়ে নিহত দুই শ্রমজীবী ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া ও নয়া রাংটিয়া গ্রামে নিহত ওই দুই পরিবারকে নগত আর্থিক সহায়তা প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

ওই দুই পরিবারকে নগত আর্থিক সহায়তা প্রদান কালে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এই পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা নয়, পরবর্তীতে গৃহপালিত (গরু) সহ অন্যান্য সহযোগিতা করার পরিকল্পনাও রয়েছে।’

সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান,বাইশ গ্রামের কোচ সমাজ পরিচালনা আহ্বায়ক কমিটির প্রধান রুয়েল কোচ প্রমুখ।

উল্লেখ্য,উপজেলার শালচুড়া গ্রামের নীল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) তিনি পারিবারিক একটি কূপ খনন করে। ওই কূপ খনন কাজের সহযোগীতার জন্য তার সহোদর ভাইরা ভাই, নয়া রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ন কোচ (৪৫)কে সাথে নেয়া হয়। গত রবিবার (১৩ এপ্রিল) বিকেলে তাদের খননকৃত ওই কূপে রিং ও প্লাস্টার কাজে নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ একে একে নামার পর শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের দুজনেরই মৃত্যু হয়।

ট্যাগস :

ঝিনাইগাতীতে কূপ খননে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু: নি*হ*ত দুই পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

আপডেট সময় : ১১:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫