জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৪৩৩ বার পঠিত

তিন নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মহানগর ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মরহুম সর্দার আব্দুল হামিদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
৩ নভেম্বর বিকাল চারটায় খুলনা খানজাহান আলী থানা আটরা শিল্প এলাকা ইস্টার্ন জুট মিলের সামনে ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় অনুষ্ঠিত হয় ।

৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি খান মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, আমিলীগ নেতা শাহজাহান মাস্টার। ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর সার্বিক তত্ত্বাবধানে ও মহানগর কৃষকলীগের সদস্য রেজওয়ান আকুঞ্জি রাজার পরিচালনায় এসময়ে বক্তব্য রাখেন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী জাকারিয়া রিপন , স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, মহানগর ছাত্রলীগ সহ সভাপতি সজীব সরদার,বেগ রাসেল, শাহরিয়ার খান, শেখ তবিবুর রহমান ,সরদার আনোয়ার ,হোসেন মফিজুল হক কাজী চঞ্চল মাহমুদ ,জাহিদ বিশ্বাস মুন্সী শামেন রাসেল সরদার রাজিব সর্দার, মুতিন সরদার ফজর আকুঞ্জি, দোয়া পরিচালনা করেন মাসুম বিল্লাহ।



















