ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

“জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি” — আবু বাকের মজুমদার

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পঠিত

জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্র জনতার উপর যে আকাঙ্খা তৈরী হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই আকাঙ্খাকে আমরা বাস্তবে রুপান্তর করতে পারিনি বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার। তিনি সোমবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্র শক্তির আয়োজিত হ্যাঁ যাত্রা অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, সংস্কার প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আমরাদের যে আকাঙ্খা সেই আকাঙ্খা কিছুটা হলেও পরিবর্তন হবে। সেই আকাঙ্খা পূরণের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি তাদের কর্মসূচী পরিচালনা করছে এবং ১২ তারিখ পর্যন্ত যতক্ষণ না এই হ্যাঁ কে জয়যুক্ত করবে ততক্ষণ এই কর্মসূচী চলবে।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহিদ আহসান, পঞ্চগড় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহাদাত হোসেন সাকিব, সদস্য সচিব মোজাহার হোসেন সেলিম সহ ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে হ্যাঁ যাত্রা উপলক্ষে জেলা অডিটোরিয়াম থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ট্যাগস :

“জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি” — আবু বাকের মজুমদার

আপডেট সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬