ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জুয়ার আসর থেকে আ.লীগের সাধারণ সম্পাদক সহ ৫জন আটক

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০১:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৪২ বার পঠিত

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে আ.লীগের সাধারণ সম্পাদক রিপন সহ ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নান্দিনা বাঁশহাটার কৃষি অফিসের পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে আটক করে পুলিশ।
সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রিপন, নান্দিনা বালিয়াপাড়ার জুয়াড়ি সাইদুর রহমান,
নান্দিনা বাজারের শফিকুল ইসলাম, পার্শ্ববর্তী লক্ষীরচর ইউনিয়নের নজরুল ইসলাম ও ঢাকার খিলক্ষেত এলাকার ফালু মিয়া কে জুয়ার আসর থেকে আটক করেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় জুয়া খেলার সামগ্রী সহ তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই এবং মামলার বাদি মো. আব্দুস সালাম জানান, রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

জুয়ার আসর থেকে আ.লীগের সাধারণ সম্পাদক সহ ৫জন আটক

আপডেট সময় : ০১:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪