ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামিন পেলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৯৯ বার পঠিত

আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক অরুপ কুমার বসাক তাকে জামিন মঞ্জুর করেন।

বিকেলে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল খায়ের জানান, মামলার বাদী সৈয়দ আলী শেখ আদালতে উপস্থিত থেকে জামিনের ব্যাপারে আপত্তি না করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।

আর এ জামিন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (১৪ এপ্রিল) সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটতরাজের পর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে একইদিন গত রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেপ্তার করে।

জামিন পেলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪