ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুর-৪ : নির্বাচন থেকে সরে গেলেন তৃণমূল বিএনপির প্রার্থী

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১১:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৩৪১ বার পঠিত

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন (সোনালি আঁশ) ভোটগ্রহণের মাত্র ১৭ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলের অসাংগঠনিক কর্মকাণ্ড, দূর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় অসহযোগিতার অভিযোগে তিনি এ সিদ্ধান্ত নেন।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের নিজ বাসায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম টুকন বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টাবিহীন নামধারী সংগঠন তৃণমূল বিএনপি। আমার মতো সংগঠকের জন্য এ সংগঠন নয়। নির্বাচনের মাধ্যমে সারাদেশের প্রার্থীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রচার-প্রচারণাই উদ্দেশ্য। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয়, বিধায় তৃণমূল বিএনপি থেকে সকল সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।

উল্লেখ্য, তৃণমূল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একসময় বিএনপির ডাকসাইটের নেতা ছিলেন তিনি। প্রতীক বরাদ্দের পর শুরুতে তিনি পোস্টার, মাইকিং ও গণসংযোগ করলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য তিনি চরম অসন্তোষ ছিলেন। প্রেস ব্রিফিংয়ের সময় ব্যবসায়ী জাভেদ ওয়ারেছ সোহেলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

জামালপুর-৪ : নির্বাচন থেকে সরে গেলেন তৃণমূল বিএনপির প্রার্থী

আপডেট সময় : ১১:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪