ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজন আটক

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৪১৯ বার পঠিত

জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর থানা পুলিশ।

আজ বুধবার সকাল ১০টায় (১৮ অক্টোবর) পৌর শহরের জামালপুর-শেরপুর ব্রীজের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার বকতারের ছেলে আনছার আলী (৩০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকার শফিউদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চলানো হলে সেখান থেকে ২৪০ বোতন বিদেশী মদসহ দুইজনকে আটক করা হয়। আকটকৃত দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। আর আটককৃত এসব মদ টাঙ্গাইলে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে ২৪০ বোতল বিদেশীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার করা হয়ছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ট্যাগস :

জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজন আটক

আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩