ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে সরিষাবাড়ীতে দুই গ্রুপে সংঘর্ষে আহত-৪

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২২০ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

১৯ডিসেম্বর মঙ্গলবার দুপুরে স্টেশন এলাকায় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্টেশন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ সমর্থক মিঠুর সাথে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল সমর্থক লুৎফর রহমান সাথে দলীয় প্রতীক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৪জন আহত হয়।

আহতরা হলেন, মিঠু, লুৎফর রহমান, ফারুক হোসেন ও সাবেক কমিশনার বেলাল হোসেন।

নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল(নৌকা প্রতীক) জানান স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন প্রথমে পরিকল্পিতভাবে কমিশনার বেলালের উপর আক্রমন চালালে উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। এসময় কমিশনার বেলাল ও লুৎফর আহত হয়। পরে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ (ট্রাক প্রতীক) জানান নৌকা সমর্থকরা আমার কর্মী মিঠুকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেন। এছাড়াও ফারুক হোসেনকে মারপিট করেছে। এ ঘটনায় মিঠু সরিষাবাড়ী হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ দ্য বলেন, স্টেশন এলাকার কিছু মাদক ব্যবসায়ী আমার লোকজনের উপর হামলা করেছিল। পরে আমার লোকজনও সেখানে গিয়েছিল।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুশফিকুর রহমান জানান, সকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ও আব্দুর রশীদ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পরিস্থিতি থমথম অবস্থা বিরাজ করছে।

জামালপুরে সরিষাবাড়ীতে দুই গ্রুপে সংঘর্ষে আহত-৪

আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩