ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৪:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩২৫ বার পঠিত

জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় খালেদা খানন খুশি (৪০) নামে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ সড়কের নান্দিনা বাজার অদূরে অনন্তবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা খালেদা খানন খুশি জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি শ্রীপুর গ্রামের বাসিন্দা ও শ্রীপুর টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হুদা রিপনের স্ত্রী।

নিহত স্কুল শিক্ষিকা খালেদা খানন খুশির ভাসুর, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু জানান, আমার ভাই মঞ্জুরুল হুদা রিপন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জামালপুর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আমার ছোট ভাই রিপন তার স্ত্রী ও ছোট ছেলেকে মটরসাইকেল পিছনে বসিয়ে নিজে ড্রাইভ করে সড়ক পথে শ্রীপুর যাচ্ছিলেন। কিন্তু জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ সড়কের অনন্তবাড়ী এলাকায় পৌছলে রাস্তায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে মটরসাইকেলের পিছন থেকে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়।

গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নান্দিনা জেনারেল হসপিটালে নিয়ে গেছে ডাক্তার স্কুল শিক্ষিকা খালেদা খানন খুশিকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনায় শিশু ছেলেটির কোনো ক্ষতি হয়নি।

দুপুর সাড়ে ১২টা দিকে নান্দিনা জেনারেল হসপিটাল থেকে নিহত স্কুল শিক্ষিকা খালেদা খানন খুশির মরদেহ এ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ী শ্রীপুর নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গ ক্রমে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, বিষয়টি আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় : ০৪:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪