ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো দুইজনের, আহত ৬

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৩৩৯ বার পঠিত

জামালপুর সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তিতপল্লা বাস স্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সকাল‌ ৬ টার দিকে উপজেলার মহাসড়কটির তিতপল্লা বাস স্ট্যান্ডে কাছে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

নিহতেরা হলেন-টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। আহতরা হলেন- জালাল উদ্দীন , মো: ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা ও শহিদুল।

পুলিশ জানায়- ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের পেছনে ধাক্কা লাগে থাকা একটি সিএনজির। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় ৬জন।

জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন ৬ জন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি।

ট্যাগস :

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো দুইজনের, আহত ৬

আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩