ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামালপুরে বিদেশী মদসহ ডিবির হাতে পিতা-পুত্র আটক

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২০৩ বার পঠিত

জামালপুরের ইসলামপুর থেকে ১৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো—জেলার ইসলামপুর পৌরসভার তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ বাদশা ও তার ছেলে মো. রাজু মিয়া (২১)।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহষ্পতিবার রাতে তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জামালপুর ডিবির ওসি মো. মুশফিকুর রহমান জানান, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় ডিবি। এসময় আমদানী নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী পিতা আবু সাঈদ বাদশা ও তার পুত্র রাজু মিয়াকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :

জামালপুরে বিদেশী মদসহ ডিবির হাতে পিতা-পুত্র আটক

আপডেট সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩