ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২৯৬ বার পঠিত

জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে খেজুরতলায় এমপির বাসভবনে এ হুইলচেয়ার বিতরণের আয়োজন করা হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সদরের ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হলো। এতে করে তাদের কিছুটা হলেও উপকৃত হয়েছে।

ট্যাগস :

জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় : ০৪:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩