ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামালপুরে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত-৬

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

জামালপুর-৫ সদর আসনে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার বিকালে সদরের শাহবাজপুর দক্ষিণ কৈডোলা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী, নিয়ামত আলীর ছেলে জাকির হোসেন ফকির, বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা ও মারুফ হোসেনকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় নৌকার প্রচার কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের দায়ি করেছে।
স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকে ঈগল প্রতীকের সমর্থকদের ভয়ভীতি ও হুমকী দিচ্ছে নৌকার সমর্থকরা। ইতোমধ্যে ঈগল প্রতীকের কয়েকটি প্রচার কেন্দ্রে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুট করেছে নৌকার সমর্থকরা। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ঈগলের সমর্থকদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

জামালপুরে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত-৬

আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩