ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে দুই মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১৬৩ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে দুটি মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী দিয়েছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু।

জানা যায়, জামালপুর পৌরসভার পাথালিয়া মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ২৫ বস্তা চাল, ৫০ লিটার সয়াবিন তেল, ৪০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২০ কেজি মসুর ডাল, ২০ কেজি আতপ চাল, ১০ কেজি মাংস, ৬ কেজি জিলাপি বিতরণ করা হয়। এছাড়া ঘোষপাড়া মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ১২ বস্তা চাল, ১০ কেজি মসুর ডাল, ২৬ লিটার সয়াবিন তেল, ২০ প্যাকেট মুড়ি, আড়াই কেজি খেজুর, ১০ কেজি আতপ চাল, ৫ কেজি মাংস ও ৪ কেজি জিলাপি বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন।

ট্যাগস :

জামালপুরে দুই মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩