সংবাদ শিরোনাম ::
জামালপুরে জেলা বিএনপির নেতা গ্রেফতার
মো: আলা আমিন - জামালপুর :
- আপডেট সময় : ০৯:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৫৭ বার পঠিত

জামালপুরে নাশকতা পরিকল্পনার মামলায় জেলা বিএনপির নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (০৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত কবির।
এরআগে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের দেওয়ান পাড়ার মামার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার খন্দকার আহসানুজ্জামান রুমেল জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক।
এ বিষয়ে ওসি মোঃ মহব্বত কবির বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাকে শহরের দেওয়ান পাড়া এলাকায় মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে৷



















