ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

মো: আল- আমিন-জামালপুর :
  • আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২২৯ বার পঠিত
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
‘আমাদের চেতনায় মুজিব আদর্শ’ ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার (২৯ মার্চ) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলি এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও একঘন্টা সড়ক অবরোধ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ করে বলেন, গত ১৭ মার্চ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী খন্দকার মোশতাক আহমেদ ছিলো বলে মন্তব্য করেন।
২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
ট্যাগস :

জামালপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩