ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জামালপুরের মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাঁধা হুমকি ধামকির অভিযোগ

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৪৯ বার পঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ অভিযোগ করেছেন, প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা তার নির্বাচনী প্রচার সভা-সমাবেশে বাঁধা প্রদান এবং কর্মীদের মারধর করছে।
শুক্রবার সকালে মেলান্দহের চরপলিশা ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
চেয়ারম্যান প্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ আরো অভিযোগ করেন, নির্বাচনের দিন কোন কেন্দ্রে তাকে এজেন্ট দিতে দেওয়া হবে না বলেও সভা করে ঘোষণা দিয়েছেন প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ ছাড়াও তার নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাঁধা ও হুমকি দিয়ে আসছে। বহিরাগত ক্যাডারদের আনাগোনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আগামী ২৯ মে এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

জামালপুরের মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাঁধা হুমকি ধামকির অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪