ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামায়াত সরকার গঠন করলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ১০:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১১০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন,জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে—ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ,সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে।

তিনি বলেন,জামাত ক্ষমতায় গেলে এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, বিচারব্যবস্থা হবে স্বাধীন ও নিরপেক্ষ, এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি ও জবাবদিহিতার ভিত্তিতে।

আজ শুক্রবার ১০ অক্টোবর বিকাল ৪টায় গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উদ্যোগে পলাশবাড়ী মডেল মসজিদের হলরুমে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ করেন তিনি।

মাওলানা হালিম আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ তার ধর্মীয় বিশ্বাস, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবে; কেউ অন্যায়ের শিকার হবে না; দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্ত একটি ন্যায়নিষ্ঠ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।”

প্রধান অতিথি বলেন, “জামায়াত মনে করে রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং জনগণের সেবা করার উদ্দেশ্য রাজনীতি । জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব। ইসলামী আদর্শে অনুপ্রাণিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রই সমাজে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি ফিরে আনতে সক্ষম।জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে ধনী-গরিব, নেতা-কর্মী ও শাসক-শাসিত—সবাই আইনের সামনে সমান অধিকারী হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন,পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নির্বাচন পরিচালনার মহা- পরিচালক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দিনাজপুর জেলা আমীর আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম এবং জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক, সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ উপজেলার ২০টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

ট্যাগস :

জামায়াত সরকার গঠন করলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ

আপডেট সময় : ১০:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫