ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে দেবহাটায় মিছিল ও সমাবেশ

আব্দুল্লাহ আল মামুন - দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৯:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১৪৯ বার পঠিত

আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিসের সামনে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দরা।

সমাবেশে বক্তরা বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ জুলাইসহ সকল গণহত্যার বিচার,প্রয়োজনীয় মৌলিক সংস্কার,জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন,পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে।

জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে দেবহাটায় মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫