ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জাতীয় স্কুল ক্রিকেটে রাফিনের আগুনঝরা বোলিং, বরগুনা জেলা স্কুলের একতরফা জয়

ক্রীড়া প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৬০ বার পঠিত

জাতীয় স্কুল ক্রিকেট-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছেন বরগুনা জেলা স্কুলের বাঁহাতি স্পিনার রাফিন আহমেদ। কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে অসাধারণ বোলিং করে তিনি মাত্র ৪ ওভারে কোনো রান না দিয়েই তুলে নেন ৬টি উইকেট।
রাফিনের বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায় কেওড়াবুনিয়া হাইস্কুল। তার সঙ্গে দলের অন্য বোলাররাও কার্যকর ভূমিকা রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে বরগুনা জেলা স্কুলের ব্যাটসম্যানরা সহজ লক্ষ্য তাড়া করে মাত্র ২ ওভারেই জয় নিশ্চিত করে। একতরফা এই জয়ে দলটির খেলোয়াড়দের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।
রাফিন আহমেদের এমন দুর্দান্ত বোলিং পারফরম্যান্স ইতোমধ্যেই স্কুল ক্রিকেট অঙ্গনে আলোড়ন তুলেছে। তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

জাতীয় স্কুল ক্রিকেটে রাফিনের আগুনঝরা বোলিং, বরগুনা জেলা স্কুলের একতরফা জয়

আপডেট সময় : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬