জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২২১ বার পঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগষ্ট (সোমবার) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পৃথিলা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার লিছা রিছিল, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. গোলাম রসুল।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



















