জাতীয় শোক দিবস উপলক্ষে শিরোমনি খানজাহান আলী কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৬৫২ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
খুলনা শিরোমনি খানজাহান আলী কলেজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের নির্দেশনায় ০৮ আগষ্ট সোমবার দুপুর ১২ টায় খান জাহানআলী কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ , ইংরেজি ডিপার্টমেন্ট এর সহকারী শিক্ষক আশিস মন্ডল,হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ভূপতি স্যার সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর নবগঠিত কমিটির গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক-খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি খান মোসাদ্দেক হোসেন (ইমন),মহানগর ছাত্রলীগের সন্মানিত সদস্য শেখ সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোস্তফা ইসলাম, রিফাত, রনি,ইমরান, সাওন, তরিক, ইকরামুল, লিমন, রাব্বি, রাকিবুল, রসুল, নবী হোসেন প্রনব প্রমুখ।



















