জাতীয় বিমা দিবস-২০২৩ উপলক্ষে ফরিদপুরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৫৩ বার পঠিত

জাতীয় বিমা দিবস-২০২৩ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১ মার্চ সকাল দশটায় শহরের কবি জসীমউদ্দীন হলে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ ইয়াসিন কবির এর সভাপতিত্বে একটি রেলি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর রেলিটি কবি জসিম উদ্দিন হলে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির ফরিদপুর বিভাগীয় ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলী সহ বিভিন্ন বিমা কোম্পানির কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
“আমার জীবন আমার সম্পদ,বিমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিমা দিবসটি পালিত হয়। আলোচনা সভায় আগত ব্যাক্তিবর্গ মানুষের জীবনে বিমার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন মানুষের জীবনে নানা ঘাত প্রতিঘাতে নিরাপত্তা হীনতা ও ঝুকি থাকে,এই ঝুকি এবং নিরাপত্তা হীনতা থেকে জীবনকে নিরাপদ রাখতে প্রত্যেক মানুষের জীবনে বিমার গুরুত্ব অপরিসীম।
বক্তারা বিমা কোম্পানি গুলোর প্রতি দেশের সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস তৈরী করার জন্য বিমা কোম্পানিতে কর্মরত প্রত্যেক সদস্যকে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান।




















