ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জাতীয় জুডোয় চ‌্যা‌ম্পিয়ন পীরগঞ্জের কালামকে সম্মাননা দিল কুমেদপুর ইউ‌পি চেয়ারম‌্যান

আনোয়ার হোসেন-পীরগঞ্জ(রংপুর):
  • আপডেট সময় : ০৯:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৮৪৫ বার পঠিত

জাতীয় জুডোয় ১০ বার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করায় পীরগঞ্জের আবুল কালামকে আজাদকে সম্মাননা দিল কুমেদপুর ইউ‌নিয়ন প‌রিষদ। কুমেদপুর ইউ‌পি চেয়ারম্যানের আয়োজনে সোমবার বিকেলে ইউ‌পি চেয়ারম‌্যানের কার্যালয়ে ওই সম্মাননা প্রদান করা হয়।  ইউ‌পি চেয়ারম্যান আ‌মিনুল ইসলাম সম্মাননা ক্রেষ্ট আবুল কালামের হাতে তুলে দেন। এ সময় উপ‌স্থিত ‌ছিলেন, ইউ‌পি স‌চিব সৌ‌মিক হাসান, সাংবাদিক আকতারুজ্জামান রানা, শাহ্ রেজাউল ক‌রিমসহ ইউ‌পি সদস্যবৃন্দ।

জানাগেছে, বি‌জি‌বিতে কর্মরত আবুল কালাম আজাদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউ‌নিয়নের মিঠারপাড়ায় বা‌ড়ি। বাবা-মায়ের ৪ সন্তানের মধ্যে আবুল কালাম আজাদ বড়। গুর্জ্জিপাড়া কে,পি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে মাধ‌্যমিক পাস করে ২০০৬ সালে

তৎকালীন বিডিআর তথা বিজিবি’র চাকুরিতে যোগদান করে। পরের বছর ২০০৭ সালে প্রথম জুডো দলে অংশগ্রহণ করে বাহিনীর খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে ১০টি স্বর্ণ পদক, একটি রৌপ্য ও ১‌টি ব্রোঞ্জ পদক পান। জাতীয় জুডো প্রতিযোগিতায় ৩৩ তম থেকে ৩৫তম পর্যন্ত টানা ৩ বার চ‌্যা‌ম্পিয়ন হয়ে স্বর্ণ পদক লাভ করেন। পরবর্তীতে দেশের গন্ডি পেরিয়ে ২০১৮ নেপালে ৮ম সাউথ এশিয়ান সিনিয়র জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ্য পদক ও ২০১৯ সালে ১৩ তম এস এ গেমসে নেপালে ব্রোঞ্জ পদক অর্জন করে বিদেশের মাটিতে দেশের পতাকা উত্তোলন করার গৌরব অর্জন করেন।

জাতীয় জুডোয় চ‌্যা‌ম্পিয়ন পীরগঞ্জের কালামকে সম্মাননা দিল কুমেদপুর ইউ‌পি চেয়ারম‌্যান

আপডেট সময় : ০৯:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩