ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ১৭৭ বার পঠিত

সাভারের আশুলিয়ার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মো: দীপু মিয়া নামের এক মাছ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আজ সকালে ওই বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাছ ব্যবসায়ী মো: দীপু মিয়াকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণ এর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো। কেউ যেন অন্যায়ভাবে দ্রব্য মূল্য বাড়িয়ে পন্য বিক্রি করতে না পারে এসব বিষয় মাথায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ অভিযানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) আবুল হাসানসহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগস :

জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩