ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির সমাবেশে হামলা

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ১০:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৮১ বার পঠিত

জয় বাংলা শ্লোগান দিয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন কালে বাগেরহাটে পৌরসভার পুরাতন বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যসহ বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রমিকদল শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন।

এ মামলা প্রধান আসামী করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কারকে। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের হামলায় গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন।

এসময় বিএনপি নেতাদের মারপিট শেষে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন এর বাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ট্যাগস :

জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির সমাবেশে হামলা

আপডেট সময় : ১০:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪