জয়নালের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন তরুণ শিল্পপতি রবিউল ইসলাম বেলাল
- আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৬২ বার পঠিত

ঢাকার মধুবাগে চিকিৎসার টাকা যোগাতে না পেরে আত্মহত্যা করা আলোচিত জয়নাল আবেদিনের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিলেন পীরগঞ্জের ১২ নং মিঠিপুর ইউনিয়নের তরুণ শিল্পপতি সিনিয়া টেক্স গার্মেন্টসের ব্যাবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম বেলাল।
সূত্রে জানা যায়, জয়নাল রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের মৃত মোজামিয়ার ছেলে জয়নাল আবেদীন। সে দীর্ঘদিন থেকে ঢাকার মধুবাগে রিক্সা চালাত। দীর্ঘদিন থেকে জয়নাল আবেদিন ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ফুসফুসে ঘা হয়, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা এবং হার্ডের রোগে প্রচন্ড ব্যথায় ভুগছিল। সে চিকিৎসার টাকার যোগানদিতে গিয়ে সংসার চালাতে পারত না।
সে রিকশা চালিয়ে দুই সন্তান স্ত্রীর ভরণ-পোষণ দিতে গিয়ে ওষুধ কেনার টাকা যোগান দিতে পারত না বিধায় শরীরে প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। দিনের পর দিন অসহায় জয়নাল আবেদীন ওষুধ কিনতে না পেরে একদিন সে নিজের পেটে ছুরি ডুকিয়ে ঢাকার মধুবাগের বাসায় আত্মহত্যা করেন। রেখে যান স্ত্রী দুই সন্তান।




















