ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জমি নিয়ে বিরোধের জেরে মারধর; আহত ৪

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১০১ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে সুপারির চারা রোপন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মতিয়ার রহমান ও তার স্ত্রী, মেয়ে এবং জামাতা।

বুধবার সন্ধ্যায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী মতিয়ার রহমান বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের সবুর আলীর ছেলে রফিকুল (৩০), শফিক (২৫), সাফিউল (২৩), মৃত বনিজ খা এর ছেলে আঃ সবুর (৫৫), মৃতঃ তইমুদ্দিন ছেলে মোতালেব (৫৫), মৃতঃ বাহেজ আলীর ছেলে তারেক (৪৫), রবিউল (৪০), সুমন (২০), মোতালেবের ছেলে লিমন (২০), মোতালেবের স্ত্রী মরিয়ম বেগম (৫০), সন্দেশের স্ত্রী আছমা বেগম (৩৫), রফিকুলের স্ত্রী রেহেনা (২৫), আঃ সবুরের স্ত্রী রহিমা বেগম (৫০), শফিকের স্ত্রী সাম্প্য (২১), ময়েজ উদ্দিনের স্ত্রী মারুফা বেগম (৩৫), মৃতঃ জিন্নত আলীর ছেলে ময়েজ উদ্দিন (৪০)।

অভিযোগ সুত্রে জানা যায়, মতিয়ার রহমান তার ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে সুপারির চারা রোপণ করতে গেলে সবুর আলী তাতে বাধা দিয়ে উক্ত জমি নিজের বলে দাবী করেন। তাদের বাঁধা না মানলে মতিয়ার রহমানসহ তার স্ত্রী, মেয়ে ও জামাতার ওপর অতর্কিত হামলা চালায় এবং পরবর্তীতে তাদের বাড়িতে ঢুকে ভাংচুর করে ২ লক্ষ ৭৬ হাজার টাকা নিয়ে যায় সবুর আলী ও তার লোকজন।
এতে মতিয়ার রহমানসহ তার স্ত্রী, মেয়ে ও জামাতা গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জমি নিয়ে বিরোধের জেরে মারধর; আহত ৪

আপডেট সময় : ০৬:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪