ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জমির ধান কাটার অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ক্ষোভ

কয়রা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৮৭ বার পঠিত

Oplus_131072

খুলনার কয়রা উপজেলার হরিনগর মৌজার ২৩ একর সম্পত্তির জিম্মাকৃত ধান কেটে নেওয়ার পায় তারা চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তালবাড়িয়া গ্রামের মৃত বঙ্গ বৈরাগীর পুত্র কালিপদ বৈরাগী। তিনি লিখিত সংবাদ সম্মেলনে বলেন, হরিনগর মৌজায় সি এস ২৭ খতিয়ানে আমাদের ২৯ একর ৯১ শতক জমি আছে। এর মধ্যে ২৩ একর সম্পত্তি নিয়ে তালবাড়িয়া গ্রামের তারাপদ বৈরাগীর পুত্র খগেন বৈরাগী, মৃত হরিপদ বৈরাগীর দুই পুত্র পঞ্চরাম বৈরাগী ও সুধান্য বৈরাগী,এবং মানিক বৈরাগীর দুই পুত্র হরিদাস বৈরাগী ও অনাদি বৈরাগীর সাথে আমাদের ২৩ একর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আমরা আমাদের এই সম্পত্তি নিয়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা করেছিলাম৷ বিজ্ঞ আদালত থেকে আমরা রায় পেয়ে চলতি আমন মৌসুমে আমন ধান রোপণ করেছি যা গ্রামবাসী সবাই জানে। তাহারা আমাদের গায়ের ঘাম, পরিশ্রম করে লাগানো ধান কেটে নেওয়ার পায়তারা চালাচ্ছে। সেকারণে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছি যার মামলা নাম্বার ২১৬/২৫। বিজ্ঞ আদালত আমাদের মামলাটি আমলে নিয়ে কয়রা থানা কে ধান জিম্মায় রাখার নির্দেশ দেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে অবগত না করে একতরফা তদন্ত করেছেন । পরে আমরা আদালতে না রাজি দিয়েছি। আমাদের প্রতিপক্ষের মিথ্যা প্রচারণায় একটি মহলের সহযোগিতায় তাহারা আমাদের গায়ের ঘাম পরিশ্রমে রোপন করা ধান কেটে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এবং আমাদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে তাছাড়া তারা বলছে ধান কে লাগিয়েছে এটা আমাদের দেখার বিষয় না। প্রশাসনকে আমরা ম্যানেজ করে ফেলেছি কেউ আমাদের ধান কাটায় বাঁধা দিতে এলে তার লাশ পড়বে। আমরা এমন হুমকি ধামকি শুনে খুবই ভিত হয়ে পড়েছি। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত জমি ও ধানের মালিকদের যাতে তাদের ধান বুঝে পান সে ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানান।

ট্যাগস :

জমির ধান কাটার অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ক্ষোভ

আপডেট সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫