সংবাদ শিরোনাম ::
জনগণের সেবার অঙ্গীকারে ফুটবল মার্কায় প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা
সৈকত মন্ডল, বাগেরহাট:
- আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৮২ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে ফুটবল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা। সাধারণ মানুষের অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনী মাঠে নামছেন বলে জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, রাজনীতিকে আমি জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখি। বাগেরহাট-১ আসনের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে চাই। তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।
তিনি তাঁর প্রার্থিতার জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই বাগেরহাট-১ আসনে ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা শুরু হয়েছে।




















