ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ছায়ায় বসে কাজ করতে ছাতা উপহার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

রোদ, বৃষ্টি থেকে রক্ষা এবং ছায়ায় বসে পুরাতন জুতা সেলাই ও জুতা তৈরির কাজে অসহায় তিনজন মুচিকে তিনটি ছাতা উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন অনলাইন ভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘদিন যাবৎ অসহায়,দরিদ্র,অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাদানে, এলাকার মসজিদ উন্নয়নে, যেকোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়-ক্ষতিকৃত অসহায় মানুষের পাশে,যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুকে একজন অসহায় মুচি ঝড়-বৃষ্টি ও রোদে পুড়ে তার দৈনন্দিন কাজ যেমন, পুরাতন জুতা সেলাই করতে পারছেন না শিরোনামে ফেসবুক পোস্ট দেখে অসহায় মুচির পাশে এসে দাঁড়িয়েছেন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন নামক একটি মানবিক ও সামাজিক সংগঠন। সংগঠনটি ভুক্তভোগী একজন মুচির করুন কাহিনী শুনে পাশাপাশি আরও দুজন মুচির একই অবস্থা থাকায় তিনজনকে তিনটি ছাতা উপহার দিয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন সংগঠনটি কয়েকজন প্রবাসী ও স্থানীয় যুবকদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। সংগঠনটি নিজ এলাকার সামাজিক, ধর্মীয় কাজের পাশাপাশি উপজেলা ব‍্যাপী নানান মানবিক কাজ করে থাকেন।

ছাতা উপহার কার্যক্রমে এসময় বিশু, স্বপন ও দিলীপ নামের তিনজন মুচির হাতে ছাতা উপহার দিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, মুক্তি সংঘ ক্লাব ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সদস্য সেলিম প্রমুখ।

উপহারের ছাতা হাতে পেয়ে বিশু, স্বপন ও দিলীপ বলেন, রোদ ও বৃষ্টিতে ছাতা না থাকায় আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। আমরা প্রতিদিন পুরাতন জুতা, স‍্যান্ডেল সেলাইয়ের কাজ করে যা উপার্জন করি তা দিয়ে সংসার চালানোই কষ্ট। সারাদিন বসে থেকে যা আয় করি তা থেকে ছাতা কেনা সম্ভব না। যারা আমাদের ছাতা দিয়েছে তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের সভাপতি বর্তমান প্রবাসী আল মাসুদ রানা মোবাইল ফোনে জানান, সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুকের একটি পোস্ট থেকে অসহায় মুচির ছাতা চেয়ে আবেদনে সাড়া দিয়ে সংগঠনের সবার সাথে কথা বলে তিনজনের জন‍্য ছাতা উপহার দিয়েছি। এরকম মানবিক কাজের জন‍্যই আমাদের সংগঠনের সৃষ্টি। সবার কাছে আমাদের সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।

ছায়ায় বসে কাজ করতে ছাতা উপহার

আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩