ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ১০:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: লিটন মিয়া (৫৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম-মুখি লেনে আমজাদের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি অজ্ঞাতনামা অপর একটি গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে পিকাআপটি ধুমড়েমুচড়ে যায়।

এ সময় পিকআপ চালক লিটন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পিকআপ চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনদের নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, ‘সড়ক দুর্ঘটনায় লিটন নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত

আপডেট সময় : ১০:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩