ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৯৬ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকা থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় মো: আব্দুল মমিন (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জামালপুর জেলার মেলান্দ থানার মো: ইয়াস আলী আখন্দ এর ছেলে। বুধবার (২০ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, বুধবার সকাল অনুমান সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় মুখে স্কচটেপ বাধা অবস্থায় মহাসড়কের পশ্চিম পাশে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্তের পর স্বজনদেরকে খবর দেয়া হয়েছে। নিহতের বাড়ী জামালপুর জেলার মেলান্দ থানায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যা। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় মহাসড়কের ঢাকামুখি লেনে রাস্তার পশ্চিম পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে। নিহতের স্বজনদেরকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪