ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা( চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১২৯ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধিন নিজবসতঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত তপু চৌদ্দগ্রাম পৌরসভাধিন লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকার মৃত আব্দুস সোবহান এর ছোট ছেলে। সে চৌদ্দগ্রাম আল-নূর হাসাপাতালে কর্মরত ছিলো। বুধবার (০৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই সাংবাদিক আব্দুর রব লাভলু।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার সকাল নয়টায় নির্মাণাধিন বসতঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দিচ্ছিলো তপু। এ সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় এবং ঘরের মেঝেতে পানি জমে থাকে। পরে পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের জ্বলন্ত বৈদ্যুৎতিক বাতি বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হন।

ঘরের মেঝেতে পানি জমে থাকায় বৈদ্যুতিক শর্টের ফলে সে দীর্ঘক্ষণ সুইচবোর্ডের সাথে আটকে থাকে। পরে ঘরের মেইনসুইচ বন্ধ করে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিরাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল এগারটায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের লাশ বাড়িতে আনা হলে তার মমতাময়ী মা সহ স্বজনদের গগণবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাযার নামাজ বুধবার বা’দ আছর চৌদ্দগ্রাম পৌরসভাধিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

আপডেট সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪