সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে গোপন বৈঠক থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
- আপডেট সময় : ০৮:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৪৯ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাইওয়েইন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মোঃ সুমন পাটোয়ারী শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে গোপন বৈঠক থেকে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার সুমন পাটোয়ারী চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের খোকন পাটোয়ারীর ছেলে। সুমন পাটোয়ারী মুন্সিরহাট যুব লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবল হক মুজিবের অনুসারী হিসেবে পরিচিত।




















