ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে কৃষকদের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৯১ বার পঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের করণীয় নির্ধারণ ও নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়নে দায়িত্বরত কৃষি অফিসার জনাব আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিরহাট ইউনিয়নের সেক্রেটারি জনাব সাখাওয়াত হোসেন শামীম।

আল-আমীন তার বক্তব্যে বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত বীজ নির্বাচন এবং জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

অন্যদিকে সাখাওয়াত হোসেন শামীম বলেন, “কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকার ও স্থানীয় নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে।”

আলোচনা শেষে কৃষকরা তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং কৃষি অফিসারের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন।

চৌদ্দগ্রামে কৃষকদের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫