ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চৌদ্দগ্রামে কলমির শাক খাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত-৪

মোহাম্মদ ইকবাল হোসেন-চৌদ্দগ্রাম (কুমিল্লা):
  • আপডেট সময় : ১২:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৭৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে গরু কর্তৃক কলমির শাক খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সত্তোর্ধ বৃদ্ধাসহ চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে। হামলায় গুরুতর আহত বৃদ্ধা মুজিবুল হককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যরা হলো; মুজিবুল হকের পুত্র আবুল কাশেম, মো. আরমান ও স্ত্রী দেলোয়ারা বেগম।

চৌদ্দগ্রাম থানার এসআই জুয়েল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত মুজিবুল হকের ছেলে মামুন বাদী হয়ে একই গ্রামের ওসমান গণি ও তার ছেলে মোঃ মহিন, মোঃ গিয়াস উদ্দিনসহ ছয়জনকে অভিযুক্ত করে গত ২৬শে মে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ (এসডিআর নং-২০৮৫/২৩) দায়ের করেছেন।

অভিযোগ সূূত্রে জানা যায়, গত ২৫শে মে বিকেলে ভুক্তভোগী মুজিবুল হকের পালিত গরু ওসমান গণির মালিকীয় কলমির শাক ক্ষেতে গিয়ে কলমির শাক নষ্ট করে ফেলে। এর জেরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ওসমান গণিও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ঐদিন রাতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে মুজিবুল হক ও তার পরিবারের অন্য সদস্যদের উপর আতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত মুজিবুল হককে স্থানীয়রা উদ্ধার করে রাতেই চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মুজিবুল হককে কুমিল্লায় প্রেরণ করেন।

বাসন্ডার গ্রাম সর্দার আবুল হাশেম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, রাতের বেলায় হামলা করে মুজিবুল হককে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আামি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছোটখাট বিষয় নিয়ে এভাবে রক্তক্ষয়ী সংঘাতে জড়ানো উচিত হয়নি।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান,
গরু কর্তৃক কলমির শাক খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হামলায় মুজিবুল হকের গুরুতর আহত হওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

চৌদ্দগ্রাম থানার এসআই জুয়েল জানান, অভিযোগের ঘটনায় সরেজমিন তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে কলমির শাক খাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত-৪

আপডেট সময় : ১২:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩