সংবাদ শিরোনাম ::
চিতলমারীতে মটর সাইকেল থেকে পড়ে ইউপি সদস্য নিহত
সৈকত মন্ডল- বাগেরহাট:
- আপডেট সময় : ০৯:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৩১৬ বার পঠিত

চিতলমারীতে মটরসাইকেল থেকে পড়ে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লিপিকা বিশ্বাস (৪৫) নিহত হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য লিপি চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মৃত: সুবোধ বিশ্বাসের স্ত্রী। লিপিকা বিশ্বাসকে বহনকারী মটর সাইকেল চালক রনঞ্জিত বিশ্বাস জানান, বুধবার সকাল ৯টার দিকে একটি মামলায় হাজিরা দিতে বাড়ি থেকে মটর সাইকেল করে জেলা সদর বাগেরহাট যাওয়ার পথে দেপাড়া নামক এলাকায় চিতলমারী বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর মটর সাইকেলের পিছন থেকে পড়ে তিনি মারা যায়।



















