ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চিতলমারীতে বড়ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৬৫৭ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে বড়ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার চিতলমারী পুরতন বাসস্টান্ডে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের মাতম বইছে।
চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম (স্বপ্না) জানান তার ভগ্নিপতি সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রব(৭১) শনিবার(৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়ে ফেরার পথে তিনি এক আত্মীয়র বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। তাঁকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিনি বিকাল ৪ টায় মৃত মৃত্যু বরন করেন। রাত ১০টারদিকে ছোট ভাই নাসির (৫৫) বড়ভাইয়ের মৃতদেহ দেখে ভাই হারানোর শোক সহ্য করতে নাপেরে সেখানেই তিনি মারা যান।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাইয়ের নামাজে জানাজা শেষে চরশৈলাদাহ গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে তাদের মৃত দেহ দাফন করা হয়।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন,চিতলমারী জেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায় ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন দুই সহোদরের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চিতলমারীতে বড়ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩