চিতলমারীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২৩৬ বার পঠিত

বাগেরহাটের নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেছেন, সাম্প্রদায়িকতার বৈষম্য দূর করে একটি মানবিকপূর্ণ সমাজ গঠনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তা হলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সহিংসতা বন্ধ হবে এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বজায় থাকবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী থানার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ এ, এইচ, এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বাগেরহাট (সদর সার্কেল) মোঃ মাহামুদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষা বিদ পীযূষ কান্তি রায়, পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম, ইউপি পরিষদের চেয়ারম্যান, মোঃ বাদশা শেখ, অলিউজ্জামান জুয়েল, অর্চনা দেবী বড়ালসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তি বর্গ। এর পূর্বে পুলিশ সুপার চিতলমারী থানা মসজিদের সংস্কার ও ওযুখানা নির্মানের উদ্বোধন করেন।




















