চিতলমারীতে কৃষকলীগের কমিটি অনুমোদনের ৭২ ঘন্টার মধ্যে স্থাগিত
- আপডেট সময় : ০৬:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৪২৬ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি অনুমোদন নিয়ে নাটকিয় ঘটনা ঘটেছে। গত ৬ সেপ্টেন্বর চিতলমারী উপজেলা কৃষক লীগের কমিটি অনুমোদন দেওয়ার পর ৭২ঘন্টার মধ্যে তা স্থাগিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক।
দলিয় সুত্রে জানাযায়, দীর্ঘ বছর চিতলমারী উপজেলায় কৃষক লীগের কমিটি না থাকায় গত (বুধবার ৬ সেপ্টোন্বর ) বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাক চিতলমারী উপজেলা কৃষক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন। এতে প্রাণ কৃষ্ণ দত্ত ভগোকে সভাপতি ও শেখ রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু অনুমোদনের ৭২ ঘন্টার মধ্যে নাটকিয় ভাবে গতকাল শনিবার সকালে তা স্থাগিত করা হয়।
জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন ও সাধারন সম্পাদক মোঃ মনি মল্লিক স্বাক্ষরিত একটি চিঠিতে এ স্থাগিত ঘোষনা করেছেন। চিঠিতে বলা হয়েছে চিতলমারী উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়ায় কিছু ক্রটি বিচ্যুতি ও সমন্বয়ের অভাবে উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সকল কার্যক্রম সাময়িক স্থাগিত করা হলো।




















