ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

চারঘাটের সাদিপুরে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১২৫ বার পঠিত

‘জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’— এমন সরকারি নির্দেশ থাকলেও রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর থান্দার পাড়া গ্রামে ফসলি কৃষি জমিগুলো পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে একের পর এক পুকুর। পুকুর খনন বন্ধে স্থানীয়রা খননকারীদের বাঁধা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না। রাতের অন্ধকারে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি অসাধু চক্র।

অবশেষে সাদিপুর থান্দার পাড়া গ্রামবাসী পুকুর খনন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

অভিযোগ সূত্রে জানা যায়, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মনজুর আলী ও মাটি ব্যবসায়ী ডাবলু ও বুলবুল ফসলি জমিতে গভীর পুকুর খননের প্রচেষ্টা চালাচ্ছে। ফসলি জমিতে পুকুর খনন করতে গিয়ে এক কৃষকের পুরনো পুকুরের পাড় কেটে ক্ষতিগ্রস্থ করেছে। ফসলি জমিতে পুকুর খনন করায় সাদিপুর বিলের কৃষি হুমকিতে পড়েছে। এ অবস্থায় কৃষকদের বাঁচাতে পুকুর খনন বন্ধ করা জরুরি।

স্থানীয় কৃষক জয়নাল, ওহাব, সাহাবুদ্দিনসহ একাধিক কৃষক বলেন, আমরা কিছু অসাধু মাটি ব্যবসায়ীর কাছে অসহায় হয়ে পড়েছি। গ্রামবাসীর বাঁধা উপেক্ষা করে তারা ফসলি জমিতে পুকুর খননের পায়তারা করছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মোশাররফ বলেন, সাদীপুর গ্রামে পুকুর খনন হচ্ছে মর্মে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মের বাইরে গিয়ে পুকুর খননের সুযোগ নেই।

চারঘাটের সাদিপুরে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ

আপডেট সময় : ১০:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪