ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চলন্ত মহুয়া ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা- শ্রীপুর(গাজীপুর):
  • আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৪৮ বার পঠিত

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর দেওয়ানগঞ্জগামী মহুয়া ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইরে পৌঁছলে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে এই অগ্নিকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্টেশন সূত্রে জানা গেছে,সাতখামার স্টেশনে পৌঁছার একটু আগে ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে, যা দ্রুত আগুনে রূপ নেয়। পুরো বগিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। যাত্রীদের কেউ কেউ চিৎকার করে বলছিলেন, ‘ভাই, পানি দেন, আমাদের বাঁচান।’
আগুন লাাগর পর সাতখামাইর এলাকায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ময়মনসিংহ বিভাগে যেতে পারছে না।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

চলন্ত মহুয়া ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০২:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫