ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বৃষ্টি থেকে লাকড়ি সরাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

চর খানখানাপুরে বজ্রপাতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৬৯ বার পঠিত

রাজবাড়ীর সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বন্যা বেগম একই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে রাখা লাকড়ি পলিথিন দিয়ে ঢেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বন্যা বেগম। এ সময় তিনি বাড়ির পাশের একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজন গৃহবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং অসচ্ছল পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।”

বৃষ্টি থেকে লাকড়ি সরাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

চর খানখানাপুরে বজ্রপাতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬