চন্দনীতে এমপি কাজী কেরামত আলীর নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩৩ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল সকালে রাজবাড়ী ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর নিজ উদ্যোগে প্রায় ৩৫০ জন অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কিয়ামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোরাপ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, সাধারণ সম্পাদক ও চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দর বর, অনুষ্ঠান পরিচালনা করেন চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনির ইসলাম খোকন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম,চন্দনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম মেম্বার।




















