ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭২ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ ফেব্রুয়ারী (রবিবার)ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে।
বিনয় চন্দ্র দাস (২২) এবং জিতু মিয়া (১৬) দু’জনে ঘোড়াঘাটের ডুগডুগীহাটের মোটরসাইকেল মেকার শামীমের গ্যারেজে কাজ করতো। কাজের সুবাদে দু’জন বন্ধু।

রবিবার সন্ধায় সার্ভিসের জন্য তাদের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল চালিয়ে পাশ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলো এই দুই বন্ধু।

তবে সেই যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না তাদের। উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট – রাণীগঞ্জ সড়কের চৌড়িয়া নামক স্থানে ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এই দুই বন্ধু।

নিহত বিনয় চন্দ্র দাস (২২) উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগীহাটের ভিখারী দাসের ছেলে এবং জিতু মিয়া (১৬) একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, নিহত দুজন মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলো। একই সময় যাত্রীবাহী ব্যাটারী চালিত একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাবার সময় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বিনয় চন্দ্র। অপরদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিতু মিয়াকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় সেও মারা যায়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব বলেন, সন্ধার পরে গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘোড়াঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

আপডেট সময় : ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪