ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১৪১ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক (ট্যাপেন্টাডল) সেবনের দায়ে ৪ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে মাদক সেবনের সরন্জামাদি জব্দ করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন ঘোড়াঘাট পৌরসভার নয়াপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান মটুক (৪০) ও তারা মিয়া (৪০) রংপুরে পীরগঞ্জের চতরা এলাকার আরিফ হোসেন (২০) ও আনিছুর (২৩)। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও তারা মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং আরিফ ও আনিসুর রহমানকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার মাদক সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম এ সাজা দেন।

ঘোড়াঘাট থানা সুত্রে জানা গেছে, ওসি মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এস আই অসীম কুমার মোদক, মোস্তাক বিল্লাহ্, এএস আই মোস্তাফিজুর রহমান সকাল ১১টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ( ট্যাপেন্টাডল) সেবনরত অবস্থায় ঘোড়াঘাট পৌরসভার নয়া পাড়া এলাকার মোস্তাফিজুর রহমান মটুকের বাড়ি থেকে বাড়ির মালিকসহ মাদক সেবী তারা মিয়াকে আটক করে। অভিযান কালে আরও এক মাদক সেবী পালিয়ে যায়।

অপর দিকে ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড় থেকে মাদক সেবন দায়ে রংপুরের পীরগঞ্জের চতরা এলাকার আরো দুজনকে আটক করে পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে এই সাজা দেন। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, আমাদের মাদক বিরোধী অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করব

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা

আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪